ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন ১০ নভেম্বর মংগলবার বিকেল ৪ ঘটিকায় বস্তাবর বিওপি'র টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বস্তাবর দাখিল মাদ্রাসার পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০১টি মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারী মোঃ নুরুজ্জামান (৪০)কে আটক করে। আটককৃত নুরুজ্জামান ধামইরহাট থানার মরলই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ