শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ ডিসি অফিসের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হচ্ছে।
প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথেই শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের তিনতলার ছাদে স্থাপন করা সোলার প্যানেল শুরু করে নিজেদের কর্মযজ্ঞ। সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে প্রতি মূহুর্তে উৎপাদন করছে ৬০ কিলোওয়াট বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ডিসি অফিসের চাহিদা মিটিয়ে কিছুটা সরবরাহ করছে জাতীয় গ্রীডেও।
জেলা প্রশাসন ও পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কারিগরি সহায়তায় প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন করা সৌর প্যানেল। এখানে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং এর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে জাতীয় গ্রীডের সাথেও।
জেলা প্রশাসকের কার্যালয়ের এই ছাদে ৯৬টি প্যানেল বসানো হয়েছে। যেখান থেকে প্রতিটা প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৬২৫ ওয়াট। আর এই প্যানেল স্থাপনের কাজটি করেছে রেনকন ইনফ্রাষ্ট্রাকচার এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
গত ২৮ সেপ্টেম্বর থেকে সিস্টেমটি চালু হয়ে নিরবচ্ছিন্নভাবে মিটিয়ে যাচ্ছে প্রতিদিনের বিদ্যুতের চাহিদা। আর ছুটির দিনে সরাসরি চলে যাচ্ছে জাতীয় গ্রীডে। জেলা প্রশাসক কার্যালয়ের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগতভাবে সোলার বিদ্যুৎ প্ল্যান্ট বসাচ্ছেন অনেকেই।
দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূৰ্ণ করতে সমাজের স্বচ্ছল মানুষদের সৌর বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,শেরপুরের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহাম্মেদ জানান, জেলার সব সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো গেলে অন্ততঃ দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমরা ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য উদ্বুদ্ধকরনসহ নানা কার্যক্রম হাতে নিয়েছি। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারিভাবে যদি সোলার প্যানেল স্থাপন বৃদ্ধি হয় সেক্ষেত্রে জেলার বিদ্যুৎ চাহিদার পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব। আমাদের প্রচেষ্টায় ইতিমধ্যে শেরপুর শহরের শেরিপাড়ায় এমারেলড ওয়েল মিল এবং নালিতাবাড়ী উপজেলার তিনানীতে জেলার বৃহৎ শপিং কমপ্লেক্স তাজ বাজার এর ছাদে পৃথক দুইটি প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি সরকারি দপ্তরকে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিদ্যুতে প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৪৯৬ ইউনিট বিদ্যুত। জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৮৯ মেগাওয়াট।
ডিসি ফরিদা ইয়াসমিন ইতিমধ্যেই সরকারি সকল দপ্তরের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সে ক্ষেত্রে জেলার সকল সরকারি দপ্তরের ছাদে সৌর বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জেলার সকল দপ্তরের চাহিদা মিটানোর পরেও জাতীয় গ্রিডে আরো অনেক বেশি বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হবে বলে জানান বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ