ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ট্রার্গেট রুপসী বাংলা ট্রেন

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১:৯

 দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরে প্রতি বৃহস্পতিবার যেন শুল্ককর ফাঁকিবাজদের ঈদের দিন। বৃহস্পতিবার ঢাকাগামী রুপসী বাংলা ট্রেন এখন কাস্টম ট্রেন রুপ ধারণ করছে। সপ্তাহের বৃহস্পতিবার,ঘড়িতে দুপুর ২টা বাজলেই কাস্টমস হাউজে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পর্যায়ের কর্মকর্তারা টেবিল ছেড়ে ব্যাগ নিয়ে রুপসী বাংলা ট্রেন চড়তে উদ্যত হয়ে পড়েন। প্রতিযোগিতা রূপ ধারণ করে হাউসে অফিস টেবিল ছাড়ার। এদিন হাউসে নেমে আসে প্রশাসনিক শূন্যতা। এই সুযোগ কাজে লাগিয়ে শুল্ককর ফাঁকি চক্র বৃহস্পতিবার ঈদ আনন্দ পালন করে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টম হাউসে কর্মরত বেশিরভাগ কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত কাজ করে থাকে। দুপুরের পর বেশিরভাগ কর্মকর্তা কাস্টম ট্রেন খ্যাত রুপসী বাংলা ট্রেনে ঢাকায় চলে যান। এদিকে, এ সুযোগকে কাজে লাগিয়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শুল্ক ফাঁকি চক্রের সদস্যরা নো-এন্ট্রি ও মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালান পাচার করে ঈদ আনন্দ উদ্‌যাপন করে থাকে। শুল্ককর ফাঁকি চক্রের সদস্যদের একটি টিম কখন কোন কর্মকর্তা বাহিরে বের হচ্ছে,চলে যাচ্ছে তার নজরদারির জন্য সব সময় কাস্টম হাউসে অবস্থান করে থাকে। ফলে শুল্ক বৃহস্পতিবার দুপুর পর থেকে ফাঁকিবাজদের রাস্তা পানির মতো পরিষ্কার হয়ে যায়।   
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুরের পরে কাস্টম হাউজের অনেক গ্রুপে কর্মকর্তাদের অনুপস্থিতি ঘটে। বেশিরভাগ কর্মকর্তায় কাস্টম স্টেশন ছেড়ে ঢাকাগামী রুপসী বাংলা ট্রেন ধরে বাড়িতে চলে যান। দু-একজন থাকলেও অফিসার স্বল্পতার কারণে পণ্যর শুল্কায়ন ও পরীক্ষণ করা সম্ভব হয় না। তা ছাড়া বেশিরভাগ কর্মকর্তার পরিবার ঢাকাতে অবস্থান করার কারণে তারা দুপুরে রুপসী বংলা ট্রেন ধরেন। তারা আরও জানায়, বৃহস্পতিবার দুপুরের পর কর্মকর্তাদের উপস্থিতি কমে যাওয়ায় হাউসে এক ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত চক্র। বন্দরে আগত ভারতীয় গাড়িতে থাকা পণ্য চালান শেডের এক গেট দিয়ে নামিয়ে অন্য গেটে থাকা বাংলা ট্রাকে লোড করে বের করে নিয়ে যায়। এছাড়া ভিন্ন ভিন্ন কৌশলে কনসাইনমেন্ট পাচার করে কোটি কোটি টাকা শুল্ককর ফাঁকি দিচ্ছে চক্রটি।
সূত্রের দাবি, বেনাপোল বন্দরে কাস্টমসের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমের মধ্যেই তাদের পণ্য পাচার প্রস্তুত থাকে। তা ছাড়া বন্দরের শেড ইনচার্জরা অক্টোপাসের মতো দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, সুযোগসন্ধানী বন্দর কর্মকর্তাদের সহযোগিতায় বৃহস্পতিবার ও রোববার শুল্ক ফাঁকির চক্র একের পর এক পণ্য চালান অনায়াসে পাচার করে। তবে সব থেকে বেশি ঘটে বৃহস্পতিবার।
গোয়েন্দা অনুন্ধানে উঠে এসেছে, বেনাপোল রেল স্টেশনের এক ৪র্থ শ্রেণীর র্কমচারীর মাধ্যমে আগে থেকেই শুল্ককর ফাঁকির চক্রটি খোঁজ রাখে কোন কোন কর্মকর্তা কাস্টম হাউস ছাড়বেন। হাউসের কর্মকর্তাদের টিকিট কনফার্ম থেকে শুরু করে রেল স্টেশনে আগমন ও প্রস্থান পর্যন্ত সব তথ্য টাইম বাই টাইম পাঠায় চক্রের কাছে। এসব নজরদারির মধ্যেই শুল্ককর ফাঁকি চক্রের সদস্যরা প্রস্তুত রাখে পণ্য পাচারের সব আয়োজন। একই সাথে পণ্য চালান পাচারের সহযোগী অন্যান্য বন্দর সংশ্লিষ্ট দক্ষ ‘ইউনিট’ নির্দেশের অপেক্ষায় রাখা হয়। সিগন্যাল দিলেই পণ্য লোড থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত ধাপে ধাপে কার্যক্রম সম্পূর্ণ করতে কয়েকটি প্রতিনিধি টিম কাজ করে এ চক্রে। 
গত, ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে দুইটার দিকে বেনাপোল স্থলবন্দরের ৪১ নং শেড থেকে ঢাকা ট্রান্সপোর্টের ঢাকা মেট্রো-ট-২২-৭৪৭১ ও আফজাল পার্সেলের ঢাকা মেট্রো-ট-২৪-০৮৪৭ নম্বরের দুটি কাভার্ডভ্যান যোগে মিথ্যা ঘোষণায় আনা আমদানি পণ্য চালান নিয়ে বেরিয়ে যায় শুল্ক ফাঁকিবাজ চক্রের সদস্যরা। পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকার কোতোয়ালি থানা-পুলিশ পুরান ঢাকার ওয়াইজ ঘাট এলাকার একটি গুদাম থেকে বন্দর থেকে পাচার হওয়া পণ্যচালান আটক করে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরের গেট ডিভিশনে কস্টমসের নিজস্ব নজরদারি ব্যবস্থা না থাকায় শুল্ক ফাঁকিবাজরা শেড থেকে কখন কী পণ্য বের করে নিয়ে যাচ্ছে তা অদৃশ্যই থাকছে কাস্টমস কর্তৃপক্ষের কাছে। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে আমদানি পণ্য নামানো বা ওঠানো। অথচ খাতা কলমে নিয়ম থাকলেও বন্দরে তার বাস্তবায়ন নেই। কস্টামসের আনস্টাফিং টিম হাউজে বসে ফাইল স্বাক্ষর করে থাকে আর এক্সিট শাখার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও একই অবস্থা। এভাবে চলতে থাকলে কোন ভাবেই শুল্ককর ফাঁকি থামানো যাবেনা এ বন্দরে। 
ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমান বেনাপোল কাস্টমস হাউসে শুল্ক গোয়েন্দা শাখার অনিয়ম ও দুর্বল প্রশাসনিক ব্যবস্থা শুল্ক ফাঁকির অন্যতম একটি কারণ। এ শাখার অব্যবস্থাপনায় আর দৃশ্যমান সফলতা না থাকায় কোনো ফয়দা পাচ্ছে না বন্দর। বন্দরে অব্যাহত শুল্ক ফাঁকি ও পণ্য পাচার আরও দীর্ঘায়িত হলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 
সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্মরত অনেক কর্মকর্তা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এরপর তাঁদের একটি অংশ ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনে রাজধানীর উদ্দেশে রওনা হন। ফলে দুপুরের পর শুল্কায়ন ও পরীক্ষণ গ্রুপের টেবিলে কর্মকর্তাদের উপস্থিতি কমে যায়। এতে আমদানি পণ্যের শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রমে বিঘ্ন ঘটে। কর্মকর্তাদের ট্রেন ধরার তাড়ায় অনেক সময় শিল্প কারখানার গুরুত্বপূর্ণ কাঁচামাল ডেলিভারি দিতে পারি না। এক্ষেত্রে বন্দর মশুলসহ বিভিন্নভাবে আমদানিকারকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। 
ব্যবসায়ীদের দাবি, বেনাপোল বন্দরে কাস্টমসের নিজস্ব কার্যকর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার না থাকায় অনিয়ম প্রতিরোধে দুর্বলতা রয়েছে। বন্দরের বিভিন্ন শেডে পণ্য সংরক্ষণ,স্থানান্তর ও খালাস কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাছাড়া শুল্কায়ন ও পণ্য পরীক্ষণ কার্যক্রম দেশের রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনো কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে কর্মস্থল ত্যাগ করলেও তাঁর দায়িত্ব পালনের বিকল্প ব্যবস্থা থাকা জরুরি। বিশেষ করে বৃহস্পতিবার দুপুরের পর কাস্টম হাউসের কার্যক্রম সচল রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি, ডিউটি রোস্টার,পণ্য পরীক্ষণের নথি এবং বন্দরের প্রবেশ ও বহির্গমন রেজিস্টার নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। একই সাথে কাস্টমস প্রশাসনের অনুমতি ব্যাতিত কাজের সময় টেবিলে না থাকলে সে সব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। 
এদিকে, স্বল্প শুল্ককর ঘোষণায় উচ্চ শুল্ককর যুক্ত পণ্য আমদানি করে কাস্টম ‘তদন্ত, গবেষণা ও ব্যবস্থাপনা ইউনিট’(আইআরএম) এড়িয়ে নরমাল পরীক্ষণ লিস্টেড পণ্য ঘোষণা দিয়ে দ্রুত খালাশ নিচ্ছে। এ ক্ষেত্রে পরীক্ষণ গ্রুপ কর্মকর্তারা উচ্চ শুল্ক পণ্য চালানের গ্রুপ যাচায়ের নামে ঘুস বাণিজ্যের মাধ্যমে ফাইল নরমাল পরীক্ষণে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ মিলেছে। অসাধু কর্মকর্তাদের সাথে গোপন লেনদেনের সুযোগ কাজে লাগিয়ে চক্রটি কোটি কোটি টাকা শুল্ককর ফাঁকি অব্যাহত রেখেছে।   
নাম প্রকাশ না শর্তে শুল্ককর ফাঁকি চক্রের এক সদস্য জানান,বন্দরের শেড নম্বর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮,২৯, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৭, ৪০, ৪১, ৪২ এসব শেডে শুল্ক ফাঁকির পণ্য চালান নামিয়ে পাচার করা হচ্ছে।    
গোয়েন্দা সূত্র জানায়, জাতীয় রাজস্ব সুরক্ষা ও বাণিজ্যিক শৃঙ্খলা বজায় রাখতে বেনাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষের কার্যকর নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় কর্মকর্তাদের অনুপস্থিতি ও তদারকির দুর্বলতার সুযোগে অনিয়ম আরও বাড়তে পারে। তা ছাড়া রাজস্ব ঘাটতির বিষয়টি নজরে নিয়ে কর্মকর্তাদের বিষয়ে গভীর পর্যবেক্ষণসহ কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরী।
এ বিষয়ে বেনাপোল কস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, বৃহস্পতিবার অফিস ছাড়া প্রবণতা আগে থেকেই আছে, এজন্য নির্দেশ আছে যাতে কোন গ্রুপ একেবারে ফাঁকা না হয়ে যায়। একই সাথে প্রশাসনিক কার্যক্রমে কোন ঘাটতি যাতে না ঘটে এজন্য এদিন বন্দরে বিশেষ একটি টিম কাজ করার জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছি। রাজস্ব ফাঁকি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ