কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন বাদীপক্ষ।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মোছা. আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান ও আল-আমীন মিয়া প্রমুখ।
পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান বশিরকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল মামলার প্রধান আসামির বাড়ির আঙিনা। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে প্রধান আসামিকে রেখে তাঁর পরিবারের অন্য ছয় সদস্যকে বাদ দেওয়া হয় বলে বাদীর অভিযোগ।
বাদীর দাবি, প্রধান আসামি নিজের পরিবারের সদস্যদের আড়াল করতে হত্যাকাণ্ডে বন্ধুদের সংশ্লিষ্টতার কথা বলেন এবং তদন্ত কর্মকর্তা মূল আসামিদের বাদ দিয়ে শুধু বন্ধুদের নাম অন্তর্ভুক্ত করে চার্জশিট দিয়েছেন। এ ছাড়া নিহত বশিরের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং বিষয়টি নিয়ে পূর্বে একাধিকবার সালিসও হয়। তদন্তে এসব গুরুত্বপূর্ণ দিক ও আলামত এড়িয়ে যাওয়া হয়েছে বলে বাদীপক্ষের অভিযোগ।
এ অবস্থায় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সম্পৃক্ততা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে পুলিশ সুপারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ