কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। অসময়ের এই শিলাবৃষ্টিতে মাঠে থাকা উঠতি রোপা আমন ধানের শিষ ঝরে পড়ে ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে জেলা সদর ও আশপাশের এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে পেকে আসা আমন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। কার্তিকের শেষভাগে হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগে হতবাক স্থানীয়রা।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম জানান, রাতে হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। মাঠে এখন ধান কাটার মৌসুম চলছে, এই সময়ে শিলাবৃষ্টির কারণে ফসলের ফলনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। একই এলাকার আমনচাষি সামছুল হক বলেন, ধারদেনা ও অনেক টাকা খরচ করে কয়েক বিঘা জমিতে আমন আবাদ করেছেন। অধিকাংশ জমির ধান পাকতে শুরু করেছে। এই অবস্থায় শিলাবৃষ্টিতে ধানের শিষ ভেঙে ও ঝরে পড়ার ভয়ে তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রাতে জেলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এর সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি ফসলের কিছুটা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। মাঠপর্যায়ে ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ