ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১:৫৩

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে নগদ এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে বিক্রির নগদ এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী। পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছামাত্র হেলমেট পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে তাঁর পথরোধ করে। এ সময় নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তারা সোলাইমানকে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে দেহ তল্লাশি শুরু করে। একপর্যায়ে তাঁর পকেটে থাকা গরু বিক্রির নগদ এক লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তারা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী গরু ব্যবসায়ী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দাখিল করে ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত, টাকা উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক