বরিশাল আগৈলঝাড়ায় উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি
বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পাশাপাশি বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো চালক কাওছার খলিফা।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হলে ইজিবাইক চালক কাওছার খলিফার গাড়ির গতিরোধের চেষ্টা করলে সে (কাওছার) গাড়ী না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ীর পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সূত্রে আরও জানা গেছে, বুধবার দুপুরে আইন-শৃখলা বাহিনীর সহায়তায় এসআরবি'র বোমা নিষ্ক্রিয়কারী ছয় জনের একটি দল ঢাকা থেকে এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশের ষ্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় বুধবার সকালে এসআই আলামিন বাদি হয়ে ইজিবাইক চালক দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নামোল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি কাওছারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ইজিবাইক চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা
বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০
কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম