ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশাল কীর্তনখোলা নদীতে ভেঙে পরেছে উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:২

কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পরেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ’র ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে। 

সংশ্লিষ্টদের দাবি, কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পরেছে।

সূত্রমতে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে নয়টার দিকে কাজ শুরুর পর পরই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পরে। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন বিআইডব্লিউটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল তা আমাদেরও জানা নেই। 

তিনি আরও জানিয়েছেন, ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে সে সুস্থ আছে।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজের পরে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। 

এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র অন্য একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

অন্যদিকে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেনটি ভেঙে পরে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশালে কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ'র ঘাটে স্থানান্তর করা হয়। উদ্ধারকারী জাহাজটির ধারণ ক্ষমতা ২৫০ টন। বড় কোনো দুর্ঘটনা ছাড়া উদ্ধারকারী জাহাজটি চলাচল করে না।

এমএসএম / এমএসএম

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান

রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি