রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চান রাজগুরু গ্রামের বাসিন্দা ফারুক বেপারীর সহধর্মিণী রাশিদা বেগম।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের সেবা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে চান রাশিদা বেগম।
নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে রাশিদা বেগম বলেন, “আমি জনপ্রতিনিধি হতে চাই মানুষের সেবা করার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বিশেষ করে নারী, শিশু, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চাই। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে নিজেকে জনসেবায় উৎসর্গ করব।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, অসহায় মানুষের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করব। পাশাপাশি জন্মনিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে সহযোগিতা করব।”
রাশিদা বেগম আরও জানান, তিনি কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর প্রতিনিধি হতে চান না; বরং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সব মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য তাঁর সহযোগিতার দরজা উন্মুক্ত থাকবে।
তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হলে কথায় নয়, কাজের মাধ্যমে নিজের যোগ্যতা ও জনসেবার প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবেন।
এমএসএম / এমএসএম
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা
বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০
কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান রাশিদা বেগম