ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৫

আসামের রাজধানী গুয়াহাটির অদূরে একটি ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৪ মিনিটে হয়েছে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গিয়েছে, ট্রেনটি গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দিগারুতে দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে দিবারুর দুরত্ব ৩০ কিলোমিটার।

ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের সাইরাঙ শহরের উদ্দেশে যাত্রা করেছিল। গতকাল মঙ্গলবার কলকাতা থেকে ছেড়েছিল ট্রেনটি, আজ বুধবার বিকেলে সাইরাঙে পৌঁছানোর কথা ছিল সেটির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সেই অভিঘাতে লাইচ্যুত হয় ইঞ্চিনের পরের ৫টি বগি।

দুর্ঘটনার কিছু সময় পরেই সরকারি উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয়দের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কত জন যাত্রী আহত হয়েছেন, তা এখনও কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

কী ভাবে দুর্ঘটনা ঘটল, এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রেলের প্রাথমিক অনুমান, এক্সপ্রেস ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় কোনও সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কুয়াশার কারণে এই ঘটনা ঘটেছে কি না, খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল সূত্র।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, খবর পাওয়ামাত্রই রেল আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়না দেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্র : দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

aliul / aliul

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন

ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭

আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত

অক্টোবরে রেকর্ড সংখ্যক জাহাজে হামলা হরমুজে

মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি সংলাপে রাশিয়া-ইউক্রেন

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২

মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা

ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসে অভিশংসনের মুখে হেগসেথ