ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৩০

 দক্ষিণ কোরিয়ার সিওংনাম শহরের এক সড়কে ট্রাফিক সিগন্যালের কারণে থেমে থাক ৩২টি যানবাহনকে আঘাত করেছে একটি যাত্রীবাহী বাস। এতে ৫৭ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর।

আজ ‍বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি ছিল একটি সিটি বাস এবং সেটির চালকের বয়স ছিল ৬০ বছর। বুধবার বাসটি সড়কের ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান আরও চাটি বাস, একটি ট্রাক এবং ২৭টি যাত্রীবাহী গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং একটি ট্রাফিক ব্যারিয়ারে আঘাত লেগে সেটি থামে।  

সিওংনাম পুলিশ আরও জানিয়েছে, বাসচালককে ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাতীয় কোনো বস্তুর উপস্থিতি পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, বাসটির ব্রেক কাজ করছিল না।

আহতদের মধ্যে বেশ কয়েক জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, বাসচালক নিজেও আহত হয়েছেন। বাস থেকে উদ্ধার করে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রায় ৯ লাখ জনসংখ্যা অধ্যুষিত সিওংনাম শহরটি রাজধানী সিউলের ঠিক দক্ষিণে অবস্থিত। যানজটের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার স্থানে ফায়ার সার্ভিসের বহু কর্মী ও যানবাহন মোতায়েন করা হয়েছে এবং সেখানে একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সিওংনাম পুলিশ।

সূত্র : আনাদোলু এজেন্সি

aliul / aliul

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন

ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭

আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত

অক্টোবরে রেকর্ড সংখ্যক জাহাজে হামলা হরমুজে

মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি সংলাপে রাশিয়া-ইউক্রেন

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২

মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা

ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসে অভিশংসনের মুখে হেগসেথ