ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর
ইরানের কাছ থেকে নিজের জীবনের নিরাপত্তার হুমকির পর বাড়ি ছেড়ে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্থানীয় সময় মঙ্গলবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
স্কট বেসেন্ট ওয়াশিংটনে তার বাড়িতে থাকতেন। হুমকির পর এখন তিনি একটি ঘাঁটিতে আছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে কাজ করছেন বেসেন্ট। তিনি তেহরানকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ করে দেওয়ার কথাও বলেছিলেন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জে ক্লেটন গতমাসে জানান ইরান মধ্যপ্রাচ্যে এবং তারও বাইরে মার্কিনিদের পর হামলা চেষ্টা বাড়িয়ে দিয়েছে। যারমধ্যে অর্থমন্ত্রী স্কট বেসেন্টও আছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন তিনটি সূত্র।
ইরানিদের ‘টার্গেট কিলিং’-এর হুমকি পরবর্তী ধাপে পৌঁছেছে। তবে অর্থমন্ত্রী বেসেন্টের জীবনের নিরাপত্তা কতটা হুমকিতে ছিল সেটি নিশ্চিত নয়।
এমন নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গত মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে তার সব অপ্রয়োজনীয় কূটনীতিককে সরিয়ে নেয়। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের হামলা বাড়িয়ে দেওয়ার পরই এমন উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।
এছাড়া ইরানের হুমকির কারণে দুটি ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের একাধিক বিমান সরিয়ে নিয়েছে বলেও খবর বের হয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তাদের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিতে যে ধস নামছে, এতে নতুন করে আর সামরিক হামলার কোনো প্রয়োজনীয়তা হবে না। যদিও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। যা এখনো হয়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস
aliul / aliul
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন
ইরানের হুমকির পর বাড়ি ছেড়ে ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর
দক্ষিণ কোরিয়ায় ৩২টি যানবাহনকে আঘাত যাত্রীবাহী বাসের, আহত ৫৭
আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত
অক্টোবরে রেকর্ড সংখ্যক জাহাজে হামলা হরমুজে
মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪টি হামলা সেনাবাহিনীর, ‘নিষ্ক্রিয়’ ১৯০ জন হুথি
হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শান্তি সংলাপে রাশিয়া-ইউক্রেন
হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের
গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২
মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা