ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৫
কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্ত করার দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গত মঙ্গলবার সকালে এই স্মারকলিপি প্রদান করা হয়। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে ১৯৭৮ সাল থেকে কেশবপুর প্রেসক্লাব গঠনতন্ত্র মোতাবেক চলে আসছে। গত ২৬ সেপ্টেম্বর-২৬ প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশন। এ নির্বাচন ভন্ডুল করতে ও প্রেসক্লাব ভবন দখল করার জন্য গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক ছাত্র লীগ নেতা হারুন অর রশীদ বুলবুল, মাহাবুব রশীদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, শামীম আক্তার মুকুল, ইমরান হোসেন ও রুহুল আমিনের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও দেশী অস্ত্রে সজ্জিত হয়ে প্রেসক্লাবে প্রবেশ করে অবস্থান রত সাংবাদিকদের বেধড়ক মারপিট করে আহত ও জখম করে এবং সাংবাদিক দের প্রেসক্লাব ভবন থেকে জোর করে বের করে দেয়। তাদের হামলায় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, দৈনিক সময়ের খবর এর সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কেশবপুর প্রতিনিধি আশরাফ উজ জামান খান। এ ছাড়া অন্য আহতরা হলেন দৈনিক সমকালের কেশবপুর প্রতিনিধি মোতাহার হোসাইন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদক স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর কেশবপুর থানায় অভিযোগ দেয়া হলেও তার কোন  সুরাহা হয়নি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে।  সেই সময় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। গঠনতন্ত্র রক্ষায় গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহণ করেন। নির্বাচনে দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী সভাপতি ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ী হন। 
মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাংবাদিক তন্ময় মিত্র বাপি, শুশান্ত মল্লিক, অমিতাভ চৌধুরীর, রোস্তম আলী, খমিনুর রহমান প্রমুখ।
 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০