বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০
পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ কে মারধর করে গুরুতর আহত করার ঘটনার জেরে আজ বুধবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসব তথ্য জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসানুল্লাহ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে এনাম এর সাথে বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে রাস্তায় পেয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে বকুল গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন দুই পক্ষের লোকজন। এতে অন্তত ৪০ জন আহত হন। কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিরোধের জেরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ওসি আহসানুল্লাহ জানিয়েছেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা
বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০
Link Copied