জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা
সাতক্ষীরা-৪ তথা শ্যামনগর সংসদীয় আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলুপ্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলন করে তারা এমন কর্মসুচির ঘোষনা দেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি, ছফুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্যে মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্থানীয় এমপি গাজী নজরুল ইসলাম অপ্রাপ্ত বয়স্ক কথিত দ্বিতীয় স্ত্রী’র আত্মহত্যার প্ররোচনার মামলায় বর্তমানে কারাগারে। প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর হয়ে সংসদে প্রতিনিধিত্ব করা ব্যক্তির নিজ অপকর্মের দায়ে জেলে থাকার দরুণ মহান সংসদে শ্যামনগরের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার স্লোগানে বিশ্বাস রেখেই তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছিলাম আমরা। কিন্তু সেই প্রার্থীকে ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পদক্ষেপের কারণে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি আজ প্রশ্নের মুখে। আমরা জামায়াতের প্রতিশ্রুত ইনসাফের প্রত্যাশা করেছিলাম। কিন্তু তাদের মনোনীত প্রার্থীর এমন ইনসাফের দায়ভার কেন শ্যামনগরের সাধারণ মানুষকে নিতে হবে।
মিজানুর রহমান বলেন অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে মগবাজারের হোটেলে ধরা পড়া, গুরুতর নৈতিক বিতর্ক এবং একই নারীর অস্বাভাবিক মৃত্যুর পর উক্ত ব্যক্তি মহান সংসদের সদস্য হিসেবে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে। জামায়াত ইসলামের নির্বাচিত উক্ত এমপির অপকর্মের দরুণ শ্যামনগরের সর্বস্তরের জনসাধারণের মুখে চুনকালি লেপন হয়েছে।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, যে জামায়াতে ইসলামী ইনসাফ, নৈতিকতা ও আদর্শের রাজনীতির কথা বলে। তাদের মনোনীত সংসদ সদস্যকে ঘিরে এমন গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর দলটি কি নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায় এড়িয়ে যেতে পারে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বহিষ্কারের ঘোষণা দিলেই কি শ্যামনগরের আপামর জনগরে প্রতি দায়বদ্ধতা শেষ হয়ে যায়? তিনি অভিযোগ তোলেন, জামায়াতে ইসলামী আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর নিষ্পত্তির পরিবর্তে দীর্ঘসূত্রতা সৃষ্টি করছে। এতে জনমনে প্রশ্ন উঠছে, শ্যামনগরের মানুষের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে আসনটি ধরে রাখতেই তারা বেশি আগ্রহী কিনা?
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এই আসন জামায়াতের ব্যক্তিগত সম্পদ নয়। এর প্রকৃত মালিক শ্যামনগরের আপামর জনগণ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয় জামায়াতের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ কেন কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবেন? সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরবেন কে?
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় গত ২১ সেপ্টেম্বর জামায়াত থেকে নির্বাচিত উক্ত এমপিকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকার তাঁর কারাবাসের বিষয়টি অবহিত করেছেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় শ্যামনগরের মানুষের গণতান্ত্রিক অধিকার, মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্বের দাবিতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ১০৮টি ওয়ার্ডে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করবে।
সংবাদ স¥েলন থেকে মাননীয় জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নেতৃবৃন্দ দুই দফা দাবি উন্থাপন করেন। আর দাবি দু’টি হলো সংসদ সদস্যের আসন সংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা