জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার
জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন কিছু ফিচার আনলো টেক জায়ান্ট গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন কিছু সুবিধা পাবেন।
গুগল জানিয়েছে, ইমেইল করার সময় অন্যকে যোগ করার বিশেষ সুবিধার পাশাপাশি নতুন অ্যাভাটার চিপস ফিচার আনছে গুগল। অন্যদের যোগ করার সময় বিশেষ কিছু সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
নতুন যে সকল ফিচার আনলো গুগল-
১। নতুন অ্যাভাটার চিপস
মেইল পাঠানোর সময় প্রায়শই ব্যবহারকারীরা কম্পোজে নাম ও ইমেইল অ্যাড্রেস নিয়ে সমস্যার সম্মুখীন বা বিভ্রান্তিতে পড়েন। এ ধরনের সমস্যার কথা চিন্তায় রেখে গুগল এনেছে অ্যাভাটার চিপস। নতুন এ ফিচারের মাধ্যমে মেইল করার সময় ঠিকানা ভালো করে যাচাই করা যাবে। এছাড়াও গ্রুপ এবং একসাথে একের অধিক ব্যক্তিকে মেইল করার সমস্যা দূর করবে।
২। মেইল পাঠানোর সময় সতর্ক করবে
মেইল করার সময় ভুলভশত অন্য কারও কাছে চলে যাওয়ার আগে অ্যাকাউন্ট চিহ্নিত করবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের সুবিধার জন্য হলুদ রং দিয়ে হাইলাইট করে দেওয়া হবে। ফলে মেইল করা আরও বেশি সহজ ও সুরক্ষিত হবে।
৩। একই মেইল গ্রহীতা চিহ্নিত করা
নতুন এ ফিচারের মাধ্যমে অনেক মেইল ঠিকানা থেকে একই মেইল গ্রহীতাকে চিহ্নিত করে নিজ থেকেই রিমুভ করে দেওয়া হবে। ফলে নিজেদের থেকে সেই সকল আকাউন্ট খুঁজে বের করতে হবে না। একজন একই মেইল একাধিকবার পাবেন না।
গুগল জানিয়েছে, নতুন ফিচার শুধু ওয়েব ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। পরবর্তীতে গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বিজনেস ব্যবহারকারীদেরও জন্য চালু করা হবে।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা