ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:১১

 রাজশাহীতে নেশা করতে নিষেধ করায় এক গৃহবধূকে এসিড দিয়ে মুখ ও শরীর পুড়িয়ে দিয়েছে তার স্বামী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ভূক্তভোগী গৃহবধূ তৃষা খাতুন (২১) কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ৫ নভেম্বর রাত থেকে ৬ দিন হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণা সহ্য করে কোন রকম  জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। হাসপাতালে কারো কোন সহযোগিতা পাইনি, আমি আমার ৪ বছরের মেয়েকে নিয়ে হাসপাতালের যন্ত্রণা সহ্য করেছি, আমার স্বামী আমার কোন খোঁজ খবরও নেয়নি বরং লোক মারফত বলেছে, মামলা দিলে এবার আমাকে মেরে ফেলবে। সে দিনের পর দিন অটো চালিয়ে যে টাকা রোজগার করতো সেগুলো নেশা করেই শেষ করতো। আমার বাচ্চা ও আমার জন্য কোন খরচ দিত না। আমি দুইটি বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে বস্তির ঘরের ভাড়া দেই। ঘর ভাড়া দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। কিন্তু সে টাকা রোজগার করে পুরোটাই নেশার পেছনে খরচ করে। আমি এসবের প্রতিবাদ করায় আমাকে প্রায়-ই বেধড়ক পেটাতো। সে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাকরি করা রাজু নামে একজনের সাথে নেশা করে। সর্বশেষ গত ৫ নভেম্বর রাতে ঘরে ফিরলে আমি নেশা করতে আবারও বারণ করি। তখন সে রাগে তার অটোরিকশার ব্যাটারির এসিড নিয়ে আমার মুখে ও গায়ে ঢেলে দেয়৷ সাথে সাথেই আমার মুখের একপাশ এবং শরীরের ভেতরে বিভিন্ন অংশ পুড়ে যায়।হাসপাতাল থেকে বের হয়ে আজ আমি বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছি। আমি তার শাস্তি চাই ৷ তার উপযুক্ত শাস্তি হলে এরকম এসিড দিয়ে আর কোন মেয়েকে পোড়াতে সাহস করবে না কেউ ৷ আমি এখন এই ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো এসব ভেবে দুশ্চিন্তায় দিন পার করছি। তার ওপর মামলা দিয়েছি, সে সুযোগ পেলে আমাকে প্রাণে মেরে ফেলবে। 

ভূক্তভোগী তৃষা খাতুন (২১) রাজশাহীর তানোর থানার কামাগাঁও ইউনিয়নের মালশিরা গ্রামের শাহীন আলীর মেয়ে ৷ আলেয়া নামে ৪ বছর বয়সের একটি শিশুকণ্যা রয়েছে তাদের। পাঁচবছর আগে একই গ্রামের মৃত সেকেন আলীর ছেলে 

শহিদুল ইসলাম (৩২) এর সাথে তার প্রেম করে বিয়ে হয় ৷ শহিদুল বর্তমানে রাজশাহী শহরে অটোরিকশা চালায় । তারা নগরীর দড়িখরবোনা রেলগেটের কাছে শাহীন বস্তির একটি ঘরভাড়া নিয়ে বসবাস করে।

জানতে চাইলে অটোরিকশা চালক শহিদুল বলেন, ‘নেশা করা বিষয়টি সত্য নয়, বিভিন্ন বিষয়ে আমার সাথে ঝামেলা করতো, আমার কথা শুনতো না, আমাকে ঘর থেকে বের করে দিত, তাই এসিড মেরেছি’। 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী বলেন, গতকাল তৃষার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহন করা হয়েছে ৷ তদন্ত চলছে, তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০