নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নেত্রকোণার কলমাকান্দায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার পাবেন। সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম.আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূঁইয়া,কৃষক প্রতিনিধি কলি আক্তার,হাফেজ মোহাম্মদ আলী, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচির আওতায় সরিষা চাষে প্রতি বিঘা জমির বিপরীতে একজন কৃষককে এক কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। অর্থাৎ একজন কৃষক মোট ২১ কেজি বীজ ও সার সহায়তা পাবেন।
কৃষি বিভাগের উপকরণ সহায়তার বিবরণ অনুযায়ী,প্রতি বিঘার জন্য বীজের মূল্য ১৩২ টাকা, ডিএপি সারের মূল্য ১৯০ টাকা এবং এমওপি সারের মূল্য ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে পরিবহন ব্যয় ৩১ টাকা ৫০ পয়সা ও আনুষঙ্গিক ব্যয় ২১ টাকা যোগ করে মোট সহায়তার মূল্য দাঁড়ায় ৫৫৪ টাকা ৫০ পয়সা।
কর্মসূচির শর্ত অনুযায়ী,একজন কৃষক পরিবারকে সর্বোচ্চ এক বিঘা জমির জন্য সরিষা চাষের উপকরণ সহায়তা দেওয়া হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়ে উপকারভোগী নির্বাচন করা হবে।
কৃষি বিভাগের সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে। পাশাপাশি সরিষার আবাদ সম্প্রসারণ, ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে উপকারভোগী নির্বাচন ও উপকরণ বিতরণে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার
ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক
নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী
রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী
পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার
মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম
জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা