ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:১৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের প্রকাশ লন্ডনি দুলালের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

মৃত মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি নোয়া পাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করেন। এসময় তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত চলছে। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০