নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত
নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অভিযুক্ত অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনকে খালাস প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
রায়ে আদালত নির্দেশ দিয়েছেন,ভুক্তভোগী শিশু ও তার জন্ম দেওয়া নবজাতক মায়ের সাথেই থাকবে এবং শিশুটির যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তবে রাষ্ট্র চাইলে দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুর খরচের ব্যায়ভার মিটাতে পারবে। এছাড়া আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন,জন্ম নেওয়া নবজাতক শিশুটি তার প্রাতিষ্ঠানিক ও অফিশিয়াল নথিপত্রে পিতা হিসেবে আসামি সাগরের নাম ব্যবহার করতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি বাধ্যতামূলক করার তাগিদ সংক্ষিপ্ত রায় পাঠকালে বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম হাইকোর্টের একটি পূর্ববর্তী পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। হাইকোর্টের সেই পর্যবেক্ষণকে প্রাধান্য দিয়ে বিচারক আরও বলেন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি এখন আইন প্রণয়ন করে বাধ্যতামূলক করা উচিত।
দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন
চাঞ্চল্যকর এ মামলায় মাত্র ৯ কার্যদিবস এবং সার্বিক ৬০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করা হলো। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ নুরুল কবির রুবেল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান।
মামলার বিবরণী থেকে জানা যায়,২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর তার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ভীতির কারণে শিশুটি প্রথমে ঘটনা চেপে গেলেও তার শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। এরপর গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়।
আদালতের নির্দেশে সিআইডির একটি বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ (DNA) পরীক্ষার প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির অপরাধ ও পিতৃত্ব বৈজ্ঞানিকভাবে শতভাগ নিশ্চিত করে।
ডিএনএ রিপোর্টের প্রমাণের ওপর ভিত্তি করে গত ২৬ আগস্ট মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানিকালে আসামি তার ১২শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের অন্তঃসত্ত্বা মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আদালত
লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প
Link Copied