ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৪৭

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

ওসির দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও এএসআই স্বপন দাশসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদেরকে শাহরাস্তি নিয়ে আসে।

গ্রেপ্তারকৃতরা হলেন—টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫)। তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬)। তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় গত ২০ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামীরা।

ওসি আরও বলেন, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার তিন আসামীকে আজ দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক

নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক

দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু