বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারী আটক করে কাস্টম কর্তৃপক্ষ। পরে তারা এ ধরনের অপরাধ আগামীতে করবেন না এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে জাল ভ্রমণ কর রসিদ ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়। অভিযুক্তরা হলেন, বণিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানি ও দেব কুমার। তারা জানান, ভারত থেকে বিভিন্ন পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেন। সকালে কাস্টম ইমিগ্রেশন সম্পূর্ণ করার সময় অনলাইন (ই-চালান) ভ্রমণকরের রশিদ পরীক্ষা করলে তারা ধরা পড়েন।
বন্দর সূত্রে জানা গেছে, পাসপোর্টধারীদের ভ্রমণ করের রশিদ সঠিক কি না তা পরীক্ষার জন্য বেনাপোল চেকপোস্ট কাস্টমসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নির্দিষ্ট কারও তদারকি নেই। ফলে প্রায়ই ঘটছে কর ফাঁকির ঘটনা। এ ছাড়া ভ্রমণ ট্যাক্স (এডিট)-এর মাধ্যমে জালিয়াতি করে অনেকে কর ফাঁকির সাথে জড়িত রয়েছে। এসব হোতা বা অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার ভ্রমণকর রাজস্ব হারাচ্ছে।
অভিযোগ রয়েছে, বেনাপোল ইমিগ্রেশনে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ করের নামে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে একটি চক্র। এরপর চেকপোস্ট এলাকার বিভিন্ন কমপিউটারের দোকান থেকে ভ্রমণ কর জাল রসিদ বা অন্য যাত্রীর প্রবেশকৃত ই-চালান (এডিট) করে যাত্রীদের সরবরাহ করে। এসব রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে চক্রটি।
এ বিষয়ে কাস্টম ইমিগ্রেশনের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, কয়েকজন যাত্রী ১ হাজার টাকার পরিবর্তে ১শ টাকার ট্যাক্স কেটে প্রবেশ করে। কাস্টম ইমিগ্রেশন চেকিং এর সময় ধরা পড়লে পরে তাদের পূর্ণ ট্যাক্স সমন্বয়সহ মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছে শুনেছি। যেহেতু এটা ইমিগ্রেশনে হয়নি, সেহেতু এটা কাস্টম ভালো বলতে পারবে। তবে অনিয়মে বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশ সচেতন রয়েছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক
নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক
দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক