ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টূর্নামেন্টের ফাইনালে চিরি পাড়ের যুব সমাজ ফুটবল টিম


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৬:৫

নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টূর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ২৫ অক্টোবর বিকেল ৪ রামনারায়নপুর ফুটবল মাঠে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন রাম নারায়নপুর একতা ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আবু সালেহ ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান। কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের মন মাতানো খেলা উপহার দেন ধামইরহাট পৌরসভা বনাম চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ। খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ ফাইনালে উঠেন। খুবই শ্রীঘ্রই জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় সাহাপার বরেন্দ্র ক্লাবের সাথে চুড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন চিড়িপাড়ের যুব সমাজ ফুটবল টিম। ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল রায়, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, ক্রীড়াপ্রেমী উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল জানান, তরুন সমাজকে মাদক থেকে দুরে রাখতে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ, আশা করি চুড়ান্ত বিজয় আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও ইউএনও গনপতি রায়। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত