বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামে শরীর থেকে বিচ্ছিন্ন মানুষের একটি হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ ও উত্তর পোনাহুড়া সংযোগ সড়কের একটি কাঁচা রাস্তার মাঝখানে মানুষের একটি হাত পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই আশপাশের লোকজনের ভিড় জমে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বাউফল থানাকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। পরবর্তীতে আশপাশে তল্লাশি চালিয়ে রাস্তার পাশের একটি বস্তার ভেতর থেকে মানুষের একটি পা-ও উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া হাত ও পা কার, তা পুরুষ না নারীর এবং কী পরিস্থিতিতে বা কীভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলো—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার তদন্ত ওসি এ প্রতিনিধিকে জানান, উদ্ধার করা দেহাংশগুলো ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি আশপাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশি তদন্তের পরই এই রোমহর্ষক ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২
বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর
বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ
Link Copied