ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১:৪৮

কালের বিবর্তন ও আধুনিক কৃষিযন্ত্রের দাপটে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে হারিয়ে যেতে বসেছে গরু ও লাঙল দিয়ে জমি চাষের চিরচেনা দৃশ্য। একসময় কৃষকের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল লাঙল-জোয়াল কাঁধে বলদ নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য। কিন্তু সময়ের পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষে গ্রামবাংলার এই প্রাচীন কৃষি ঐতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে।

একসময় দুমকির প্রতিটি গ্রামেই ভোরের কুয়াশা ভেদ করে শত শত কৃষক লোহার ফলার লাঙল ও কাঠের জোয়াল কাঁধে বলদ নিয়ে মাঠে নামতেন। গরু ছাড়া জমি চাষ ও মই দেওয়ার কথা তখন কল্পনাই করা যেত না। কিন্তু এখন সেই জায়গা দখল করে নিয়েছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। এতে কৃষকের শ্রম ও সময় সাশ্রয় হলেও গরু পালনের প্রচলন কমে যাওয়ায় জমিতে প্রাকৃতিক জৈব সার হিসেবে গোবরের ব্যবহারও আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে।

শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো. নুর ইসলাম হাওলাদার বলেন, একসময় প্রতিটি বাড়িতেই পরিবারের সদস্যের মতো গরু লালন-পালন করা হতো এবং তা দিয়ে একরের পর একর জমি চাষ হতো। এখন সে দৃশ্য আর চোখে পড়ে না।

মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মো. ইউনুস আকন জানান, আগে যাদের নিজস্ব হাল ছিল না, তাঁরা হালমালিকদের জমিতে শ্রম দিয়ে বিনিময়ে নিজেদের জমি চাষ করিয়ে নিতেন। এতে মৌসুমে হালমালিকদেরও বাড়তি আয়ের সুযোগ হতো।

আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খান স্মৃতিচারণ করে বলেন, কিশোর বয়স থেকেই তিনি বাবার হয়ে তিন জোড়া বলদ নিয়ে হালচাষ করেছেন। বার্ধক্য ও যান্ত্রিকতার দাপটে এখন আর গরু দিয়ে হালচাষ হয় না।

পাঙ্গাশিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী জানান, গরু দিয়ে হালচাষ করলে জমিতে আগাছা কম হতো এবং চাষের সময় পড়া গোবর প্রাকৃতিক জৈব সার হিসেবে মাটির উর্বরতা বাড়াত। গরু পালন কমে যাওয়ায় বাড়ির আঙিনায় জৈব সার দিয়ে সবজি চাষের ঐতিহ্যও হারিয়ে যাচ্ছে।

এ বিষয়ে দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, গরু ও লাঙল ছিল একটি পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষক এখন অনেক কম সময়ে ও স্বল্প খরচে জমি চাষ করতে পারছেন, যা সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সময়ের প্রয়োজনে কৃষিতে যান্ত্রিকীকরণ অপরিহার্য হলেও পরিবেশের ভারসাম্য ও মাটির উর্বরতা রক্ষায় আধুনিকতার পাশাপাশি গবাদিপশু পালন ও জৈব সারের ব্যবহার ধরে রাখা অত্যন্ত জরুরি।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ