ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১:৫১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের অধীনস্থ খাদ্যগুদামের সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজে পুরোনো রড ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় দুই সাংবাদিকের তৎপরতায় বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেয় প্রশাসন। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে ব্যবহৃত পুরোনো রডগুলো কেটে অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে জয়মনিরহাট ইউনিয়নে যাওয়ার পথে প্রধান সড়ক থেকে খাদ্যগুদামের পেছনের সীমানাপ্রাচীর নির্মাণকাজে পুরোনো ও মরিচা ধরা রড ব্যবহার করতে দেখেন দৈনিক সকালের সময়-এর উপজেলা প্রতিনিধি মহিবুল নঈম সিমন ও বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মো. মুকুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিকভাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হামিদুল ইসলামকে মুঠোফোনে অবহিত করেন।

অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দ্রুত ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাজেদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তিনি ওই দুই সাংবাদিককে সঙ্গে নিয়ে সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন এবং অনিয়মের সত্যতা পেয়ে কাজ বন্ধের নির্দেশ দেন।

এ সময় ঠিকাদারের প্রতিনিধি নিজের ভুল স্বীকার করে পুরোনো রড কেটে ফেলে নতুন রড দিয়ে কাজ করার আশ্বাস দেন। তবে বিকেল হয়ে যাওয়ায় এবং শ্রমিকেরা চলে যাওয়ায় সেদিন রডগুলো অপসারণ করা সম্ভব হয়নি। পরদিন বৃহস্পতিবার সকালে প্রশাসনের তদারকিতে ঢালাইয়ে ব্যবহৃত পুরোনো রডগুলো কেটে ফেলা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি আগে নজরে আসেনি। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয় এবং পুরোনো রড কেটে নতুন রড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সরকারি কাজে এ ধরনের অনিয়ম ধরিয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মো. হামিদুল ইসলাম বর্তমানে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী—উভয় উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ