ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১:৫৫

ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে জেনারেটরের বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেকোরেটর কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে আশরাফুলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা মন্ত্রীর

বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক

লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ