ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:১

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে অফিসের পিছনের কাচের জানালা  ভেঙে কে বা কারা  আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে যায়।
 
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার  ইউএনও কার্যালয়ের গার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজাখুঁজি করে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান তাঁরা।
 
তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সমাজসেবা কার্যালয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন,ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে।

এদিকে-অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করে দেখছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন