ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:৩

মাগুরার শালিখায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছে শালিখা থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শালিখা থানা চত্বর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানের নেতৃত্বে উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের ওসি মো. আশিকুর রহমান বলেন, এ বছর শালিখা থানা এলাকায় মোট ২৪টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কাত্যায়নী পূজায় মাগুরায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। তাই পূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার ২৪টি পূজামণ্ডপে পুলিশ, আনসারও গ্রামপুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পূজায় কেউ বাধা সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।

ওসি আশিকুর রহমান পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পুলিশের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও পুলিশের সহায়তা নেওয়ার জন্য বলেন।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া

চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন