শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। টাকা দিতে ব্যর্থ হওয়ার পরের দিন জামালপুর জেলার নারিকেলী বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুটি রাইসুল হুদাকে দেখে শনাক্ত করে। স্থানীয়দের সহায়তায় রাইসুলকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে সে অপহরণের কথা স্বীকার করে এবং সহযোগীদের নাম প্রকাশ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২