রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপকারভোগী কৃষকদের মধ্যে চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন, ঘুড়কা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন করে এবং ধামাইনগর, সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নে ১ হাজার ৪০০ জন করে কৃষক এ সহায়তা পেয়েছেন। এ ছাড়া রায়গঞ্জ পৌরসভার ৬০০ জন কৃষককে এই উপকরণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো এবং দেশে সরিষার উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২