কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়িতে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পরপরই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা ও সংসদ সদস্যের বাড়িতে এমন পেট্রোল বোমা হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টরা এ ধরনের নাশকতা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
অবিলম্বে এ হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি কুষ্টিয়াসহ সারা দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড
শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২