ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:১০

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৭৯০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফিক (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

​১১ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া পৌর শহরের টেংগুরি এলাকার কেন্দুয়া-নেত্রকোণা ডিসি সড়কে এ ঘটনা ঘটে।
​
স্থানীয় সূত্রে জানা যায়,মদন উপজেলার কদমশ্রী গ্রামের আবদুল হেকিমের ছেলে শফিকুল ইসলাম শফিক ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটর সাইকেলে করে কেন্দুয়ায় আসছিলেন। টেংগুরি এলাকায় পৌঁছানোর পর চলন্ত মোটর সাইকেল থেকে তিনি হঠাৎ লাফিয়ে পড়েন। এ সময় মোটরসাইকেল চালক ফারুক আহমেদ (বাড়ি: ভরাপাড়া) ও তার সহযোগী গাড়ি থামিয়ে শফিককে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
​
ঘটনার সময় আশপাশের পথচারী ও স্থানীয় জনতা জড়ো হয়ে শফিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয়রা তার দেহ তল্লাশি করে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ শফিককে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,৭৮০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি শফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া