ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে খাদ্য অধিদপ্তরের অধীনস্থ খাদ্যগুদামের সীমানাপ্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণকাজে পুরোনো রড ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় দুই সাংবাদিকের তৎপরতায় বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেয় প্রশাসন। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে ঢালাইয়ে ব্যবহৃত পুরোনো রডগুলো কেটে অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে জয়মনিরহাট ইউনিয়নে যাওয়ার পথে প্রধান সড়ক থেকে খাদ্যগুদামের পেছনের সীমানাপ্রাচীর নির্মাণকাজে পুরোনো ও মরিচা ধরা রড ব্যবহার করতে দেখেন দৈনিক সকালের সময়-এর উপজেলা প্রতিনিধি মহিবুল নঈম সিমন এবং বাংলাবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মুকুল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হামিদুল ইসলামকে মুঠোফোনে অবহিত করেন।

অভিযোগ পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দ্রুত ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাজেদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান। তিনি ওই দুই সাংবাদিককে সঙ্গে নিয়ে সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করেন এবং অনিয়মের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে ঠিকাদারের প্রতিনিধিকে পুরোনো রড কেটে অপসারণ করে নতুন রড দিয়ে পুনরায় কাজ শুরু করার নির্দেশনা দেন।

এ সময় ঠিকাদারের প্রতিনিধি নিজের ভুল স্বীকার করে পুরোনো রড সরিয়ে নতুন রড দিয়ে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তবে বিকেল হয়ে যাওয়ায় এবং শ্রমিকেরা চলে যাওয়ায় সেদিন রডগুলো অপসারণ করা সম্ভব হয়নি। পরদিন বৃহস্পতিবার সকালে প্রশাসনের তদারকিতে ব্যবহৃত পুরোনো রডগুলো কেটে ফেলা হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, বদলিজনিত ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় নির্মাণকাজের বিষয়টি আগে নজরে আসেনি। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয় এবং পুরোনো রড কেটে নতুন রড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সরকারি কাজে এ ধরনের অনিয়ম ও ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মো. হামিদুল ইসলাম বর্তমানে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী—উভয় উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া