ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ২:১৩

রংপুরের কাউনিয়া উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের খণ্ড জব্দ করা হয়। একই দিনে পৃথক আরেকটি অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া মৌজার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুন (৪০), মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), শাহ আলম (৩৮), হেকমত আলী (৩৫) ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার রাকিব (২৬)। পুলিশ জানিয়েছে, আটককৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়া একদল লোকের ওপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি ও ২৩০টি পাথরের খণ্ড জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় একটি মামলা (নম্বর-০৮) দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের রাজিব মৌজায় সোহেল রানা (২৩) নামের এক যুবকের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে সোহেল পালিয়ে গেলেও তাঁর শয়নকক্ষ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় অপর একটি মামলা (নম্বর-০৯) রুজু করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর কারাদণ্ড

শালিখায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় পুলিশের বিশেষ মহড়া