বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর তাঁদের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন বিএনপির এক নেতা।
নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে গতকাল বুধবার রাতে মোহনগঞ্জ থানায় এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম মামুন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ আল নুর সমাপ্ত সহ ৪৩ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ সফল করার লক্ষ্যে তাঁরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। সরকার পতনের ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেই তারা এাব করেন।এ সময় বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ করাসহ যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা চালানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ওই মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাজ্জাদুল হাসান এর একজন স্বজন বলেন, সাজ্জাদুল হাসান এই অবহেলিত হাওর এলাকাসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি কখনো কারো ক্ষতি করেছেন বলে জানা নেই। ৫ আগস্ট এর দিন তার বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাট চালানো হয় এরপর গত মঙ্গলবার রাতেও ভাঙচুর লুটপাট ও আগুন দেওয়া হয়। এখন উল্টো তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এই বিষয়টি খুবই দুঃকজনক।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে জুবায়েদ আহমেদ নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই স্থানীয় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের মোহনগঞ্জের দৌলতপুরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন