নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাসে অন্তত ২৫ থেকে ৩০টি পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা বা কার্ড ফেরত চাইতে গেলে ভুক্তভোগীদের হুমকি দেওয়া হচ্ছে এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে আদালতে পাল্টা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীপুর ও দড়ি লাপাং গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করেন নবীপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে আবু নছর মিয়া, তাঁর ভাই নাজির মিয়া ও নাজিরের ছেলে অমিত।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘদিন পার হলেও তাঁদের কোনো কার্ড দেওয়া হয়নি। এখন টাকা ফেরত চাইতে গেলে তাঁদের নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নবীপুর গ্রামের বাসিন্দা মো. খলিল (৪৮) গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওই দিন সকালে তাঁর বাড়ির সামনের রাস্তায় পাওনা টাকা ও কার্ড নিয়ে কথা-কাটাকাটির জেরে অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা চালান ও হত্যার হুমকি দেন।
অভিযুক্ত আবু নছর মিয়া আশুগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য সহকারী এবং নবীনগর উপজেলা বিএনপির সদস্য বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘আমি এসবের কিছুই জানি না। চেয়ারম্যান নুর আজ্জম টাকা-পয়সা দিয়ে ভাড়াটে লোকজনের মাধ্যমে আমার বিরুদ্ধে এসব করাচ্ছেন।’
এদিকে, টাকা আদায়ের প্রতিবাদ করায় গত মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নবীনগর আমলি) আদালতে স্থানীয় জলিল মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন আবু নছর মিয়া। আদালত মামলাটি তদন্তের জন্য নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে ১ নভেম্বর বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে নবীপুর ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম সন্তোষ বলেন, চাঁদাবাজির মামলার আসামিরা অত্যন্ত নিরীহ কৃষক; তাঁদের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলেও জানান।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাঁদের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি উভয় ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন