তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়কআবুল হোসেন প্রামানিক, খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম,উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, উপজেলা কৃষকদলের সভাপতি গোপালচন্দ্র, সাধারণ সম্পাদকসাইদুর রহমান, পৌর কৃষক দলের আহ্বায়ক আজাদ আলী, সদস্য সচিব আলমগীর হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হবে।
উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সঞ্চালন করেন উপজেলা বিএনপি'র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শিহাব.
এমএসএম / এমএসএম
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ
নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি
হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন