ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ৪:২৫

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক। এতে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আলহাজ জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।
এ ছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তাঁরা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
বক্তারা কুয়াকাটার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে পরিচ্ছন্ন সৈকত, নির্মল সমুদ্র ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় প্লাস্টিক দূষণমুক্ত ও টেকসই পর্যটননগরী হিসেবে কুয়াকাটাকে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।

এমএসএম / এমএসএম

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার