স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
কিশোরীদের স্বপ্ন দেখানো, আত্মবিশ্বাসী করে তোলা এবং সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ‘স্বপ্নকে ছুঁয়ে দেখি’ শীর্ষক দক্ষতা উন্নয়ন সেশন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামে ব্র্যাকের স্বপ্নসারথি দলের ৩১ জন কিশোরীকে নিয়ে ‘স্বপ্নকে ছুঁয়ে দেখি’ পর্ব-০১-এর এ সেশনের আয়োজন করা হয়।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাদিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) মুহাম্মদ কায়েম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এ পি জে আবুল কালামের একটি উক্তি তুলে ধরে বলেন, ‘ঘুমিয়ে যে স্বপ্ন দেখ, সে স্বপ্ন স্বপ্ন নয়; যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন।’ তিনি কিশোরীদের উদ্দেশে বলেন, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সেশনে কিশোরীদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, লক্ষ্য অর্জনের বিভিন্ন ধাপ ও কৌশল এবং স্বপ্ন বাস্তবায়নে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতনতা তৈরি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবন গঠনে ইতিবাচক মনোভাব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক কালাইয়ের অফিসার (সেলপ) খাতিজা খাতুন। তাঁকে সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার (সেলপ) রিতুপর্ণা বর্মন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম কিশোরীদের নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা চিহ্নিত করতে এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা
টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়
উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন
বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা
প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ