ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:১৩

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন-শফিক এ দণ্ড দেন।
‎
‎উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
‎দণ্ডপ্রাপ্তদের মধ্যে শফিকুল ইসলাম, আকবর ও মনজুর হোসেনকে এক মাস করে, শাহাদাত, রিপন ও আলী আহমেদ ভূঁইয়াকে দুই মাস করে এবং আব্দুল মোতালেবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সিরাজুল ইসলামকে ৪০ দিন, ইয়াকুব মিয়াকে ২০ দিন, হাসান মিয়াকে সাত দিন এবং শোয়েব খানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ১১ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার

ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে

সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার‎

ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে ব্র্যাক কালাইয়ের স্বপ্নসারথি কিশোরীরা

টঙ্গী শিল্পাঞ্চলের উন্নয়নে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সিটি করপোরেশন প্রশাসকের মতবিনিময়

উজিরপুরে মদ ইয়াবা সহ গ্রেফতার ৪ জন

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত