দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
কুমিল্লার দেবিদ্বারে জমি কেনাবেচাকে কেন্দ্র করে জমি ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিনকে মারধরের অভিযোগ উঠেছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। তবে হামলার অভিযোগ ও মামলার বিষয়টি উল্লেখ না করে সংবাদ সম্মেলনে একপাক্ষিক বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহিন। তিনি এ ঘটনায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।
মামলা ও আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে দেবিদ্বার সাব-রেজিস্ট্রি অফিসে হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে কুমিল্লা জেলা বিজ্ঞ ৪ নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালত বিষয়টি দেবিদ্বার থানায় তদন্তের জন্য পাঠান। তদন্তকারী কর্মকর্তা বাঁধন চন্দ্র দাশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন ভূঁইয়া এবং রাজামেহার গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মধ্যে ৩৫ শতক জমি কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। জমির বায়নাপত্র সম্পাদন ও টাকা পরিশোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে শাহিনকে মারধরের অভিযোগ উঠে। তবে তদন্তে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিন বলেন, “আমার ওপর হামলার ঘটনা এবং আদালতে দায়ের করা মামলার বিষয়টি আড়াল করে সংবাদ সম্মেলনের মাধ্যমে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলসহ বিভিন্ন জায়গায় আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার ওপর হামলার ঘটনায় আদালতে মামলা করেছি এবং সুষ্ঠু বিচার চাই। জাহাঙ্গীর আলম যদি আমার কাছে কোনো টাকা পাওনা থাকেন, তাহলে আদালতের মাধ্যমে তা পরিশোধ করতে আমি প্রস্তুত। কিন্তু কোনো অন্যায় ও চাপের কাছে মাথা নত করব না। আমি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
এদিকে, অভিযুক্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ভোষনা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী দাবি করেন, জমি ক্রয়ের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও তাঁদের নামে জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। এ সময় তাঁরা জমির রেজিস্ট্রি সম্পন্ন করতে প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন।
তবে ওই সংবাদ সম্মেলনে জমি নিয়ে বিরোধের জেরে শাহিনের ওপর হামলার অভিযোগ এবং আদালতে দায়ের করা মামলার বিষয়টি তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাঁর দাবি, ঘটনার সব দিক তুলে না ধরে একপাক্ষিক বক্তব্য দেওয়ায় প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে।
এ অবস্থায় জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ এবং আদালতে চলমান মামলার বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনার দাবি জানিয়েছেন হেলাল উদ্দিন ভূঁইয়া শাহিন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক