ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-১১-২০২৬ রাত ১২:৯

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি ও মিডিয়া উইং) গাজীউর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া (ফেক) আইডি থেকে মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) ফেসবুকে ওই বিভ্রান্তিকর পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই শত শত ব্যবহারকারী এতে তীব্র প্রতিক্রিয়া জানান এবং পোস্টটি প্রত্যাহারের দাবি তোলেন।

অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ‘আলোকিত ’৮৪ তালাশ’ নামক একটি ফেসবুক গ্রুপে নিজের অবস্থান ও পরিচয় তুলে ধরে একটি পোস্ট দেন গাজীউর রহমান। সেখানে তিনি জানান, তাঁর জন্ম রাজশাহী জেলার বাগমারা উপজেলায় এবং স্থায়ী নিবাস বগুড়া সদরের পিটিআই মোড়ে। তিনি বাগমারার বান্ধাইখাড়া থেকে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পড়ার আগে তিনি কখনো ঢাকায় যাননি এবং ঢাকায় পড়াশোনা বা চাকরি করার সুযোগও তাঁর হয়নি।

পোস্টে গাজীউর রহমান অতীতের পেশাগত হয়রানির কথা উল্লেখ করে লেখেন, ‘আযিযুল হক কলেজে ছাত্রদল করেছি—এমন একটি লিখিত অভিযোগ পুলিশ হেডকোয়ার্টারে দিয়ে আমাকে তিন বছর হয়রানি করা হয়েছিল, যার ফলে ২০১৬ সালে ব্যাচমেটদের সঙ্গে অতিরিক্ত এসপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়নি। এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর অর্থ মামলার রায়ে খালাস পাওয়ার পর দায়িত্বরত অবস্থায় তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুলের কাছ থেকে মিষ্টি খাওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আমাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘১৬ বছর সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে চাকরি করেছি। একটি গণতান্ত্রিক সরকারের সময়ে পুলিশ বাহিনীকে যখন সোজা হয়ে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছি, তখন আবারও একই ষড়যন্ত্র শুরু হয়েছে। ভুয়া আইডি থেকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে কার উদ্দেশ্য হাসিল করা হচ্ছে? আল্লাহকে ভয় করুন এবং মিথ্যা ছড়ানো বন্ধ করুন।’

এদিকে, গাজীউর রহমানের বিরুদ্ধে চালানো এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁর জন্মস্থান বাগমারা, শিক্ষাজীবনের শহর বগুড়া এবং কর্মস্থল নওগাঁ ও রাজশাহীর অসংখ্য মানুষ। বাগমারার বাসিন্দা মিনারুন মিরা ফেসবুকে লেখেন, ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও নিষ্ঠাবান ছিলেন এবং কখনোই কোনো ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বগুড়ার নুরে আলম সিদ্দিকীও ছাত্রজীবন থেকে তাঁকে অরাজনৈতিক ও সৎ মানুষ হিসেবে জানেন বলে মন্তব্য করেন।

এ ছাড়া নওগাঁ থেকে ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারী স্মৃতি চৌধুরী লেখেন, আন্দোলনের সময় গাজীউর রহমান ছাত্রদের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং নিজে আহত হয়েও শিক্ষার্থীদের রক্ষা করেছেন।

সচেতন মহল ও নেটিজেনরা এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার ও সাইবার বুলিং বন্ধে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত