ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ১২:২৮

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে জানিয়েছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইআরজিসিও। বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে ‘শত্রুপক্ষ’। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।

এ হামলাকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি ‘গুরুতর সকর্তবার্তা’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদি এই ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স যেকোনো মাত্রায় পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

এ হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) সদর দপ্তর অবস্থিত। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ‘নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি’ ঘাঁটিতে থাকা এই সদর দপ্তরটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ-অভিযানের প্রধান কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার ইরানি হামলার শিকার হয়েছে বাহরাইনের মার্কিন সেনাঘাঁটি। শুক্রবারের হামলার পর একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ঘাঁটির বেশ কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে এবং বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করা থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্যে দিয়ে দু’মাসের সেই ‘বিরতি’ ভাঙল আইআরজিসি।

সূত্র : আলজাজিরা

এমএসএম / এমএসএম

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন

ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

এনডিভিয়া প্রধানের আরও এক প্রেমের সম্পর্ক ফাঁস