কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে সিনেটর হিসেবে শপথ নেবেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে তিনি নিজেই এ তথ্য জানান।
২০২৭ সালের ৩ জানুয়ারি তিনিসহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিরা শপথ নেবেন।
আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, তিনি ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।
যার একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন একটি কোরআন। আরেকটি হলো অত্যন্ত পুরোনো একটি কোরআন। যেটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মিশিগানের সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। তিনি রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।
যুক্তরাষ্ট্রে এর আগে কোনো মুসলিম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হননি। ফলে কেউ কোরআন হাতে শপথও নেওয়ার সুযোগ পাননি।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিরা তাদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন।
সূত্র: এনপিআর
aliul / aliul
হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ
মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন
ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু
তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত
বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
সৌদিসহ উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প
এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা
রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু
দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া
মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ