ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ১২:৩১

সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানে বড় পরিসরে নতুন করে হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্র বিরত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউজে স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

ট্রাম্পের দাবি, এসব দেশের অনুরোধে আপাতত ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখলেও বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন তিনি। তবে চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্টিফেন এ স্মিথের সঙ্গে ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই থাকতে দিই। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে বলে জানান তিনি।

তবে মিত্রদের এ অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি নিশ্চিত নই, আমি এর সঙ্গে একমত কি না।

এসব দেশের অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, চালাতাম।

ট্রাম্পের দাবি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব স্থাপনা ধ্বংস করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক দিনেই তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। সবকিছু করতে আমার মাত্র তিন দিন লাগবে।

এদিকে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম / এমএসএম

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন

ভারতে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, ১ জনের মৃত্যু

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ

সৌদিসহ ‍উপসাগরীয় দেশগুলো অনুরোধে ইরানে হামলা চালাচ্ছি না: ট্রাম্প

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার সিস্টেমে ইরানের হামলা

রসগোল্লার কথা বলে খেতে দিলো ছোট বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু

দুই পরকীয়া ফাঁস : প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

মক্কায় ফের আছড়ে পড়ল হুথি-ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

এনডিভিয়া প্রধানের আরও এক প্রেমের সম্পর্ক ফাঁস