ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ১:৩৬

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার বাসিন্দা নিয়ামত মোল্যাকে (৩০) ২০২৩ সালের রাজনৈতিক সহিংসতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে তাঁকে আওয়ামী লীগের সদস্য পরিচয়ে মামলায় জড়ানোর অভিযোগ তুলে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন  স্বজন ও স্থানীয়রা। রাজনৈতিক পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁকে মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সে ইউনিয়নের তালুকদার পাড়ার মৃত আব্দুল গফ্ফার মোল্যার ছেলে।

গত ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরিবারের দাবি, নিয়ামত মোল্যা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বরং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। 

নিয়ামত মোল্যার চাচাতো ভাই ও নড়াগাতী থানা বিএনপির সদস্য আরশাদ হোসেন অপু বলেন, নিয়ামত এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত এবং একজন কৃষক। বিগত ১৭ বছর নিজেকে বিপদমুক্ত রাখতে অনকেই আওয়ামিলীগ নেতাদের সাথে ছবিতে থাকতে পারেন। তাতেই সে ওই দলের লোক হয়ে যায় না।  তাঁকে মিথ্যা তথ্য দিয়ে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় করিয়ে পুলিশকে বিভ্রান্ত করা হয়েছে। অথচ সে কখনো আওয়ামী লীগ করেননি। 

তিনি আরও জানান, ২০২৪ সালের ৭ অক্টোবর কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কাইয়ুম স্বাক্ষরিত একটি পরিপত্রে নিয়ামত মোল্যার নাম ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ২৩ নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে। 

এ বিষয়ে কলাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আঃ কায়ুম নিয়ামতের বিএনপি সদস্য পদ নিশ্চিত করে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে আটক করা দুঃখজনক।  এ বিষয়ে তিনি ও তার সাধারণ সম্পাদক থানা প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি