নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশাচালক মোঃ সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত সাদ্দামের স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার ও বোন শেফুলা আক্তার,ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল আজিজ, ইসহাক মিয়া ও আল্লাদ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন,সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
এর আগে গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হন। তিনি ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে হক্কুনের ছেলে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ পরে মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
স্থানীয় সূত্রের দাবি,ওই বিরোধের জের ধরে ৩০ অক্টোবর রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা বলেন,ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এজাহারভুক্ত আক্কেব আলী,ফুল মিয়া ও হৃদয় মিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
Link Copied