ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ২:২৫

গত (১১নভেম্বর) বুধবার নেত্রকোণার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন জয়পাশা গ্রামের বয়রালা ব্রিজ সংলগ্ন এলাকায় শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার এম.এ.কাদের।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রাহমানী সাহেব। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাহ উদ্দিন করিম,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সারোয়ার জাহান এবং মোঃ জসিম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাও ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কাইটাইল ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন,উপজেলা বিএনপির নেতা শাহজাহান মিন্শী,উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম হাসান,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এইচ.পিপুল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ আলেম-ওলাম এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ। 

আলোচনা শেষে অতিথিরা মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালোশিয়া একটি হাসপাতালে অবস্থানরত অসুস্থ নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে হয়ে আমাদের মাঝে আসেন। 

এ সময় শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা বলেন,আমার মায়ের নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছি। মদনে মেয়েদের জন্য কওমী মহিলা মাদ্রাসা খুব দরকার ছিল। মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাই অত্র মাদ্রাসাটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। আমার প্রাণপ্রিয় নেতা বাবর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন উনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়