ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৩-১১-২০২৬ দুপুর ২:২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম নিজেও গাড়িতে অবস্থান করছিলেন।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বরইতলা এলাকায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে পেছনে থাকা সংসদ সদস্যের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানা যায়নি। এ ছাড়া সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের শারীরিক অবস্থা এবং আহত ব্যক্তিদের কারও অবস্থা আশঙ্কাজনক কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়